হাসে হলুদ গাঁদা
তোমাদের কবিতা মো. তাইফুর রহমান মে ২০২৬
শান্ত নদী ডাকে আমায়
ঘাটে নৌকা বাঁধা
ফুলবাগিচায় গোলাপ হাসে
হাসে হলুদ গাঁদা।
রং-বেরঙের পাখির মেলা
ওই ফসলের খেতে
ইচ্ছে করে পাখির মতো
অনেক দূরে যেতে।
উদাস মনে দেখি আমি
শিশির কণার হাসি
খুব সকালে কাজে ছোটে
ব্যস্ত গাঁয়ের চাষি।
বাঁশবাগানে জোনাকিরা
কথার মালা গাঁথে
চাঁদের হাসি নয়ন ভরে
দেখি নিঝুম রাতে।
আরও পড়ুন...