হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক মার্চ ২০২৬

তিন পাগল একদিন নদীর পাড়ে গেল।

১ম পাগল : চল, সাঁতার কেটে পার হই।

২য় পাগল : তুই একটা আস্ত পাগল। চল একটা নৌকা বানাই।

৩য় পাগল : আরে, তোরা দুজনই পাগল। আমরা এখন সেতুর ওপর দাঁড়িয়ে আছি।

সংগ্রহে : তাওহীদুল ইসলাম, পুরান বাজার, চাঁদপুর


তিন পাগল একসাথে হাসপাতালের বাগানে বসেছিল-

১ম পাগল : চল দৌড় প্রতিযোগিতা করি।

২য় পাগল : ঠিক আছে, কিন্তু পুরস্কার কী?

৩য় পাগল : (হাসতে হাসতে) যে জিতবে সে প্রথমে হাসপাতালে যেতে পারবে।

সংগ্রহে : ইসমাইল হোসেন, চাঁদপুর সদর, চাঁদপুর


গাড়ির মালিক ও ক্রেতার মধ্যে কথা হচ্ছে-

ক্রেতা : আপনার দোকান থেকে গাড়ি কেনার সময় বলেছিলেন, এক বছরের মধ্যে যা কিছু ভেঙে যাবে, তা বদলে দেবেন।

বিক্রেতা : ঠিক বলেছেন।

ক্রেতা : গাড়ি চালাতে গিয়ে আমার পাঁজরের দুটা হাড় ভেঙে গছে। বদলে দেন।


ঝন্টু বাসে সিট থাকতেও দাঁড়িয়ে আছে-

কন্ডাক্টর : কী ভাই, বসুন না, খামোখা দাঁড়িয়ে আছেন কেন?

ঝন্টু : না ভাই, আমার বসার সময় নেই। ২০ মিনিটের মধ্যে কলেজে যেতে হবে।


ভাই ও ভাবী গাড়িতে করে বেড়াতে গেছে-

ভাবী : আরে, এত জোরে চালাচ্ছ কেন?

ভাই : গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে। 

ভাবী : তাহলে গতি বাড়াচ্ছ কেন? গতি কমাও।

ভাই : না-না! যে করেই হোক অ্যাকসিডেন্ট হওয়ার আগেই বাড়ি পৌঁছাতে হবে।

সংগ্রহে : গোলাপ মাহবুব, সুইজারল্যান্ড প্রবাসী



দুই বন্ধুর মধ্যে সমুদ্র নিয়ে কথা হচ্ছে-

১ম বন্ধু : শুনলাম তুই সমুদ্র দেখতে গিয়েছিলি? কেমন লাগল?

২য় বন্ধু : ভালোই

১ম বন্ধু : আচ্ছা সমুদ্রের মাছ কি ঘামে?

২য় বন্ধু : অবশ্যই। না ঘামলে নোনতা হয় কী করে!

সংগ্রহে : মুশফিকা মারিয়াম (মিম), বোচাগঞ্জ, দিনাজপুর


সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক-

সাংবাদিক : আজকের ম্যাচে আপনাদের পরিকল্পনা কী?

অধিনায়ক : টার্গেট একটাই, যে করেই হোক বিপক্ষ দলকে আজ আমরা ১০০ রান করতে দেবো না।

সাংবাদিক : সেটা এত নিশ্চিত করে বলছেন কী করে?

অধিনায়ক : কারণ আমরা আজ আগে ব্যাট করব এবং ১০০ রানের নিচে অলআউট হয়ে যাব।

সংগ্রহে : রাফাত বিন সাদাফ, চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম


পরীক্ষার হলের বাইরে দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

১ম বন্ধু : কিরে, পরীক্ষায় কেমন করলি?

২য় বন্ধু : একটাও প্রশ্ন কমন পড়েনি, তাই সাদা কাগজ জমা দিয়ে এসেছি।

১ম বন্ধু : সর্বনাশ! একি করলি? আমিও তো সাদা কাগজ জমা দিয়ে এসেছি। স্যার দেখলে তো মনে করবে আমি তোরটা নকল করেছি।

সংগ্রহে : তাহ্মিদ বকাউল, চাঁদপুর


১ম বন্ধু : বল তো, পৃথিবীর সবচেয়ে অলস জিনিস কী?

২য় বন্ধু : ঘড়ি।

১ম বন্ধু : কেন?

২য় বন্ধু : ঘড়ি সারাদিন একই জায়গায় ঘোরাঘুরি করে। 

সংগ্রহে : নাহিদ, গাজীপুর 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ