হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৬
সাবিহা ও আরেফা তাদের বাসার ছাদে বসে গল্প করছিল।
সাবিহা : বল তো আয়েশা, একটি বাড়িতে ও হাসপাতালে আগুন লেগেছে। এখন অ্যাম্বুলেন্স কোথায় আগে যাবে?
আরেফা : হাসপাতালে।
সাবিহা : কেন?
আরেফা : কারণ অ্যাম্বুলেন্স তো হাসপাতালের অংশ।
সাবিহা : আরে অ্যাম্বুলেন্স কি কখনো আগুন নেভায়?
সংগ্রহে : ফাইরুজা আফরিন সাদিয়া
ডেমরা, ঢাকা
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : কিরে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে কী করছিস?
২য় বন্ধু : ঘেমে একদম পুরো ভিজে গেছি, তাই রোদে দাঁড়িয়ে ঘাম শুকাচ্ছি।
সংগ্রহে : হাফেজ মাহমুদুল হাসান, উত্তর চাঁদপুর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) মাদ্রাসা, ফেনী
নাট ও বল্টুর মধ্যে কথোপকথন-
নাট : কিরে তুই এখানে কী করছিস? তাও আবার মাটিতে গর্ত করে পানি দিয়ে চেয়ারে বসে বসে ডাব খাচ্ছিস?
বল্টু : কখনো তো কক্সবাজার যাইনি, এজন্য এটার ফিল নিচ্ছি!
সংগ্রহে : শফিউল্লাহ শিহাব, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা
ক্রেতা : ভাই, এক লিটার আলু দিন।
বিক্রেতা : ১ লিটার আলু যে নেবেন, বোতল এনেছেন?
সংগ্রহে : পারভেজ আহমেদ ফাহিম,
সদর, নোয়াখালী
আরও পড়ুন...