হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক ফেব্রুয়ারি ২০২৬

সোহান : তুই এত চিন্তা করিস কেন?

সাদমান : মা বলেছে-নিজের ভুল থেকে শিখতে হবে।

সোহান : তো?

সাদমান : আমি যে এত ভুল করি, কোনটা থেকে আগে শিখব সেটাই বুঝতে পারছি না।

সংগ্রহে : মুমতাহিন ফাইয়াজ, দারুল ইরফান একাডেমি, চট্টগ্রাম


দুই কাজিনের মধ্যে কথোপকথন-

নোহান : ইগড কিনেছি ভাইয়া, চল ঘুরে আসি।

মুসফিক : আচ্ছা, ঠিক আছে।

নোহান : কোথায় আছ?

মুসফিক : তোমার বাসার সামনে।

নোহান : আচ্ছা।

মুসফিক: কিরে, তোর ইগড কোথায়?

নোহান : এই যে, আমার নতুন ইগড ছাতা!

সংগ্রহে : নাহিদুল ইসলাম, পটুয়াখালী, বরিশাল 


ডাক্তার : আপনি রাতে ঘুমাতে পারেন?

রোগী : পারতাম, কিন্তু আপনি যেই বিলটা দিলেন, ঘুম উড়ে গেছে!

সংগ্রহে : আলভী ফকির, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা


ছেলেটি হাত ধুতে গিয়ে দেখল, সামনে সাবান আছে। তখন সে হাত বাড়িয়ে দিতে গিয়েও দিলো না। ছেলেটি চিন্তা করল, অনেক মানুষ এতে হাত দেয়, এতে ব্যাকটেরিয়া থাকতে পারে।

সংগ্রহে : নুর হোসেন, ইছাখালী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ


প্রধান শিক্ষক মিটিংয়ে বললেন, ৪ জন অল সাবজেক্টে ফেল, বাকি সবাই পাশ।

এমন সময় সভাপতি রেগে বললেন, অল সাবজেক্টটা পড়ায় কে?

সংগ্রহে : মো. জুনাঈদ ইসলাম জামিল, সালন্দর মাদরাসা, ঠাকুরগাঁও


দুই চাকুরিজীবী বন্ধুর মধ্যে কথোপকথন-

১ম বন্ধু : শুনলাম তোর বস নাকি দাঁত মাজে না?

২য় বন্ধু : কে বলেছে তোকে?

১ম বন্ধু : তোর বস টিভিতে বলেছে, তার সামনে নাকি কেউ মুখ তুলে দাঁড়াতে পারে না।

সংগ্রহে : মুমতাহিন ফাইয়াজ, দারুল ইরফান একাডেমি, চট্টগ্রাম


রাকিব : জানিস, আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে!

সাকিব : তা কী এসেছে?

রাকিব : এ প্লাস!

সাকিব : কোন পরীক্ষার রেজাল্ট হলো এ সময়?

রাকিব : রক্ত পরীক্ষা!

সংগ্রহে : সালমান ফারসী, হাকিমপুর, দিনাজপুর

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ