হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৬

সাকিব : জানিস আমি কখনোই পুলিশের মার খাইনি। শুনেছি পুলিশ নাকি ভয়ানক মারে। 

রাকিব : কি যে বলিস, আমি তো প্রতিদিনই পুলিশের হাতে মার খাই।

সাকিব : বলিস কী! তুই কি চোর?

রাকিব : আরে না, আমার বাবাই তো পুলিশ। 

সংগ্রহে : আমিনা ইসলাম সামিয়া

মদিনা নগর, ঢাকা 


বাড়ি ছেড়ে দেওয়ার সময় বাড়িওয়ালা ভাড়াটেকে বললেন, যাবার আগে আমার বাড়ি ঠিক আগের মতো করে দিয়ে যাবেন।

ভাড়াটে : অবশ্যই। কিন্তু ২০০টি আরশোলা, ৫০টি ইঁদুর আর হাজারখানেক উইপোকা আমি এখন কোথায় পাব, বলুন তো?

সংগ্রহে : তালহা বিন মাহমুদ

পাঠান বাড়ি রোড, ফেনী


বাড়িতে কেউ নেই, সেই সুযোগে চোর এলো। সিন্দুকে লেখা, তালা ভাঙার দরকার নেই। বোতাম টিপুন, খুলে যাবে। বোতাম টিপতেই পুলিশ এলো।

থানায় যাওয়ার পথে পুলিশ জিজ্ঞেস করল, আপনার কিছু বলার আছে?

চোর হতাশ হয়ে বলল, কিছু না স্যার, শুধু মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেল।

সংগ্রহে : জাকারিয়া হোসাইন

মিরহাজীরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা


দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

মাসুদ : জানিস বন্ধু, গরুর দুধ খেলে অনেক বুদ্ধি হয়।

তামিম : আমি বিশ্বাস করি না।

মাসুদ : কেন?

তামিম : গরুর দুধ খেলে বুদ্ধিই যদি হতো, তাহলে গরুর বাছুরগুলো বিজ্ঞানী হয়ে যেত।

সংগ্রহে : তামিম হাসান

কবুরহাট নুরানী হাফেজীয়া মাদ্রাসা, কুষ্টিয়া


১ম বন্ধু : তুই এত দেরি করলি কেন?

২য় বন্ধু : বাস মিস করেছি।

১ম বন্ধু : পরেরটা ধরলি না?

২য় বন্ধু : সেটা আগেই চলে গেছে!

সংগ্রহে : আবু সাইদ মাসুম, ছাতক, সুনামগঞ্জ


১ম বন্ধু : তোর ছেলের নাম কী রাখবি?

২য় বন্ধু : এলাকা।

১ম বন্ধু : (অবাক হয়ে) এলাকা আবার মানুষের নাম হয় নাকি রে!

২য় বন্ধু : আমার ছেলের নাম এলাকা রাখলে সবাই আমাকে ডাকবে এলাকার বাপ!

সংগ্রহে : তাছিন আহেম্মেদ


দোকানদার ও ক্রেতার মধ্যে কথোপকথন-

দোকানদার : ভাই কী নেবেন?

ক্রেতা : আপনার দোকানে সরিষার তেল আছে?

দোকানদার : জি ভাই, আছে।

ক্রেতা : তাহলে আমাকে এক জিবি সরিষার তেল দেন।

দোকানদার : ভাই, আপনি যে এক জিবি সরিষার তেল নেবেন তা সিম কার্ড এনেছেন?

সংগ্রহে : সাদমান মোবাস্সির রাফিদ

বিনোদপুর, মুন্সিগঞ্জ


প্রিয় পাঠক, এ মাসের কিশোরকণ্ঠের লেখাগুলো তোমাদের কেমন লেগেছে তা আমাদের জানাতে পারো। এ ছাড়া কোন ধরনের লেখা তুমি চাও, তা-ও জানাতে পারো।

তোমার মন্তব্য জানাতে ইমেইলে করো

[email protected] অথবা ছুটির দিন বাদে অফিস টাইমে ফোন করো নিচের নম্বরে।

(সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা) মোবাইল : ০১৩৩৫-০৯৭০৫৪

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ