আমার দেশ

কবিতা নাসির নজিরী অক্টোবর ২০২৫

শিশির ভেজা ভোরের বেলায় 

নরম নরম ঘাসে 

পা ডুবিয়ে হাঁটতে আরাম 

সবুজ মাঠের পাশে। 


ক্ষেতের ভেতর সোনালি ধান 

বুকের ভেতর আশা 

কৃষক ভায়ের স্বপ্ন ভরা 

গভীর ভালোবাসা। 


কোমল কোমল মিষ্টি রোদে 

দাওয়ায় বসে ভাই 

নতুন চালের পায়েস খাওয়া 

তুলনা তার নাই। 


আমার দেশের এমন মধুর

মিষ্টি অনুভূতি 

আনন্দেরই জোয়ার আনে 

ছড়ায় মনে দ্যুতি। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ