জীবনজয়ী চাষি

কবিতা মোশাররফ হোসেন খান এপ্রিল ২০২৬

ঝাঁঝা রোদের কী যে ঝাঁঝ বোঝে কেবল কিষান

দরদরিয়ে নামে ঘাম ঠিক থাকে তাও হালের নিশান।

সাত সকালে জোয়াল কাঁধে হালের গরু সামনে নিয়ে 

আদুল পায়ে সেই যে ঘোরে ছুটছে সবার জাগিয়ে দিয়ে।


গাছের নিচে গামছা পেতে পান্তা পিঁয়াজ খাবার যার 

জিরান নেই বিরাম নেই ক্ষেতের দিকেই নজর তার। 

চৈতি মাটি মাটি তো নয় ঝামা ইটের পাথর মাটি 

সেই মাটিকে তুষ বানিয়ে কিষান করে চাষের খাঁটি।


বীজ ফেলেছে ধান হয়েছে ভরবে এবার মস্ত গোলা

ঘাম ঝরানো কিষান বুকে স্বপ্নগুলো দেয় যে দোলা।

ঝড় বাদলে দেখায় ডর রৌদ্র নাড়ায় পুচ্ছ 

কিষান জানে সকল কিছু তারই কাছে তুচ্ছ।


ঘাম ঝরিয়ে সবার জন্য ফসল ফলায় চাষি

জীবনজয়ী ঐ চাষিদের তাইতো ভালোবাসি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ