জুলাই আসে
কবিতা হেলাল আনওয়ার অক্টোবর ২০২৫
জুলাই মানে লাল শিমুলের নকশি আঁকা ছবি
জুলাই মানে স্বাধীনতার উচ্চকিত রবি।
জুলাই সে তো আবু সাঈদ, ঈগল দুটি ডানা
আন্দোলনে উথাল-পাথাল দস্যি ঝড়ের হানা।
গগনছোঁয়া বিপ্লবীদের অগ্নি ঝরা হাঁক
তীরের ফলায় বিদ্ধ দেখো অশনির দাঁড়কাক।
জুলাই ডাকে নদীর বাঁকে পায়রা পেখম হাওয়া
স্বপ্ন ডানা মাথার ওপর আগুন চোখে চাওয়া।
জুলাই মানে মুগ্ধ ইয়ামিন রক্ত ঝরা দিন
মন আকাশে তারার ঝলক করুণ কাতর বীণ।
হাজার শহীদ স্বপ্ন বুনে চেয়ে আছে ঠাঁই
সেই স্বপ্ন তুলবে ঘরে চব্বিশের জুলাই।
স্বপ্ন পেলাম স্বাধীন হলাম উঠলো নতুন রবি
জুলাই মানে লাল শিমুলের নকশি আঁকা ছবি।
আরও পড়ুন...