জুলাই বিপ্লবের ছড়া
ছড়া-কবিতা হাসান আলীম সেপ্টেম্বর ২০২৬
১.
একটি নাম বিপ্লবী বীর
বীরশ্রেষ্ঠ আবু সাঈদ,
একটি নামে চিত্ত অধীর-
স্বাধীনতার তুর্য-হৃদ।
২.
স্বৈরাচারের গুলির তোড়ে
শহীদ হলো মুগ্ধ মীর,
তাঁর রক্তে, গণজাগরণে
উঠল জেগে লক্ষ বীর।
৩.
পাকিও নাই খাকিও নাই
নাই ব্রিটিশ বেনিয়া
লীগ পুলিশে বাঙাল মারে
দেখ চক্ষু মেলিয়া।
আরও পড়ুন...