জুলাই যাত্রাবাড়ী

ছড়া-কবিতা মুহিম মাহফুজ জুলাই ২০২৬

যাত্রাবাড়ীর বুকের ভেতর জুলাই ডাকে 

যাত্রাবাড়ী ঘুমায় গেলেও জাইগা থাকে। 


শহীদ আনাস সা’দ খোবাইব দেয় পাহারা

বাংলাদেশের আকাশ জুড়ে সূর্য তারা।


যাত্রাবাড়ী শহর ঢাকার অজয় ঘাঁটি 

কাজলা-শনির আখড়া-রায়ের বাগের মাটি।


মাছের আড়ত, রিকশা-গ্যারেজ, জুব্বা-দাড়ি

জুলাইজুড়ে যাত্রাবাড়ীই আমার বাড়ি।


হায় হোসাইন! হায় খোবাইব! কারবালা যে

উঠল ভিজে যাত্রাবাড়ীর বুকের মাঝে!


আকাশ হতে বুলেট ছোঁড়ে কোন্ পাষাণী?

পইড়া গেল জুলাই সেনা-কাতর ধ্বনি!


বাংলাদেশের বুকের পাঁজর যাত্রাবাড়ী 

আলেম সমাজ, স্কুল-কলেজ, পুরুষ-নারী।


যাত্রাবাড়ী, আমার সোনার যাত্রাবাড়ী 

আমার মায়ের মতোই সহজ সরল নারী।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ