জুলাই মানে
ছড়া-কবিতা জনি সিদ্দিক সেপ্টেম্বর ২০২৬
জুলাই মানে লড়তে শেখা
ভয় না পেয়ে লাশের সারি,
জেল-জুলুম আর চোখ রাঙানি
আমরা নবীন ধার না ধারি।
জুলাই মানে লড়তে শেখা
অস্ত্র ছাড়া বুকের তেজে,
জালিম যতই দিক ছড়িয়ে
ভয়ের ফানুস শকুন সেজে।
জুলাই মানে চলতে শেখা
উঁচু-নিচু, নদী-পাহাড়,
সময় এখন নতুন করে
সম্মুখপানে এগিয়ে যাবার।
আরও পড়ুন...