খোলা ডাক
খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক মার্চ ২০২৬
অনুপ্রেরণার আরেক নাম
কিশোরকণ্ঠ, তোমার সাথে পরিচয় বেশি দিনের নয়। তোমাকে হাতে পাওয়ার পর এতটা আনন্দ লাগে বলে বোঝাতে পারব না। যখন দেখি কিশোরকণ্ঠে আমার লেখা প্রকাশ হয়েছে, তখন আমার অনুভূতিটা বদলে যায়। কিশোরকণ্ঠের রহস্য উপন্যাস, সায়েন্স ফিকশন, খেলার চমক, কমিকস পড়তে বেশ মজা লাগে। মাস শেষ না হতেই অপেক্ষায় থাকি কিশোরকণ্ঠের। তুমিই আমার একমাত্র অনুপ্রেরণা।
সালমান ফারসি, হাকিমপুর, দিনাজপুর
প্রিয় বন্ধু
কিশোরকণ্ঠ, তুমি আমার প্রিয় বন্ধু। তুমি একটি অসাধারণ পত্রিকা। তুমি বহুমুখী বিষয়বস্তু দিয়ে পাঠকদের মনে জ্ঞানের আলো ছড়িয়ে দাও। যখন ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তখন তুমি আমার মতো ছাত্রদের মনকে করেছ সুন্দর ও বৈচিত্র্যময়। ইনশাআল্লাহ, তুমি আরও বেশি পাঠকের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। প্রিয় পত্রিকাটির জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল।
আবদুর রহমান রাজ্জাক রাফসান, নোয়াখালী সদর, নোয়াখালী
প্রিয় বন্ধু কিশোরকণ্ঠ
আমার প্রিয় বন্ধু কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠের সাথে আমার পরিচয় হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে। একবার আমার বড় ভাই ইয়াছিন আমার জন্মদিনে একটি কিশোরকণ্ঠ উপহার দিয়েছিল। তখন থেকেই কিশোরকণ্ঠ আমার খুব ভালো লাগে। বিশেষ করে হাসির বাকসো, আইটি কর্নার, শব্দ ধাঁধা, বুদ্ধির খেলা, উপন্যাস ও সায়েন্স ফিকশন। আমি এখন প্রতি মাসে কিশোরকণ্ঠের জন্য অপেক্ষায় থাকি। আশাকরি সব সময় কিশোরকণ্ঠ আমার বন্ধু হয়ে থাকবে।
এ আর সাইফ, মনপুরা, ভোলা
প্রিয় কিশোরকণ্ঠ
তোমার সাথে আমার পথচলার বেশি দিন হয়নি। ২০২৪ সালের নভেম্বর মাসে আমাকে আমার শিক্ষক একটি কিশোরকণ্ঠ উপহার দেন। সেই থেকে তুমি হয়ে ওঠো আমার প্রিয় বন্ধু। মাস না যেতেই তোমার জন্য অপেক্ষায় থাকি। আজ তোমাকে চিঠি লিখতে পেরে আমি খুবই আনন্দিত।
আবরারুল হক তাহমিদ, বাগেরহাট সদর, বাগেরহাট
ভালো লাগা
কিশোরকণ্ঠ ডিসেম্বর ২০২৫ সংখ্যার আইটি কর্নার বিভাগের লেখাটি আমার বেশ ভালো লেগেছে। পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। লেখাটির শিরোনাম ছিল, ‘কার হাতে বিশে^র নিয়ন্ত্রণ’। লেখাটি পড়ে জেনেছি, বর্তমানে তথ্য হচ্ছে ‘নতুন যুগের তেল’ এবং এর ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকা জরুরি। বিদেশি কোম্পানির আধিপত্য কমিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তি গড়ে তুলতে আমি উধঃধ ইধহমষধফবংয প্রজেক্টের প্রস্তাব করছি। কিশোরকণ্ঠ যদি নিজস্ব একটি কোডার টিম গঠন করে এই প্রজেক্টটি বাস্তবায়ন করে, তবে আমাদের দেশের তথ্যের সার্বভৌমত্বের জন্য বড় কাজ হতো।
মাসরাফি নুর নওফেল, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রাম
আরও পড়ুন...