কুরবানি দাও

ছড়া-কবিতা আবু তাহের বেলাল মে ২০২৬

তুমি যদি চাওগো প্রিয় বিমলমুগ্ধ রাত

ঝিলের পাড়ে একাধারে শুভ্র জোছনাপাত,

চাও অমলিন সুখ সীমাহীন

সপ্তরঙিন দিন-

কুরবানি দাও অহমিকা বাজাও ত্যাগের বীণ।


তুমি যদি চাও ওপারে জারুল ফুলের ঘর

অন্তবিহীন অবারিত সবুজ তেপান্তর,

মনের পশু কুরবানি দাও 

জবাই করো জিদ-

কুরবান হতে প্রস্তুতি নাও কালের মুজাহিদ।


চাওগো যদি দুপুরটা হোক দীপ্ত অবিরল

বুকের গাঙে ফোটাও তবে রক্ত শতদল,

বিকেলটা চাও গোল্লাছুটের 

সন্ধে জোনাকময়-

খুঁজতে শেখো কেমনে রবের মধুর দিদার হয়!


চাওগো যদি রাতের শেষে জারিন জারিন ভোর

ঘোচাও তবে হৃদয় থেকে জাহিলিয়ার ঘোর,

মনে রেখো পথ চলাটা 

যতই বিষাদময়-

আল্লাহ প্রেমের নজরানা তো কুরবানিতেই হয়।


কুরবানি দাও কুরবানি দাও জিঘাংসা আর লোভ

লাগাম ছাড়া উপচে পড়া মনের যত ক্ষোভ,

মানবতার আতর মেখে ভাঙুক সবার নিদ-

চাই না তো কেউ জীবনজুড়ে বদনাসিবের ঈদ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ