লড়াই

ছড়া-কবিতা হারুন আল রাশিদ মে ২০২৬

আন্দোলনের ঢেউয়ে এখন

ভাসছে পুরো দেশ

কেউ জানে না উত্তেজনার

কবে হবে শেষ!


ন্যায্য দাবি করতে আদায়

করছে লড়াই যারা

গুলি খেয়ে রাজপথে আজ

মরছে কেন তারা?


অমানবিক আচরণের 

শিকার কেন হলো?

দেশের যারা দায়িত্বশীল 

আমায় খুলে বলো।


পাওয়ার আশায় দেয়নি জমা 

বাড়তি লাভের খাতা,

অনুদান কি চেয়েছিল?

কিংবা বেকার ভাতা?


কী কারণে তাদের ওপর 

নির্বিচারে গুলি?

পিঠ দেওয়ালে ঠেকছে বলেই

তর্জনিটা তুলি।


সূর্য যখন আলো ছড়ায় 

প্যাঁচারা ভয় পায়,

লড়াই, লড়াই, হচ্ছে লড়াই

সবাই ছুটে আয়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ