মরুঝড়

ছড়া-কবিতা জুবায়ের বিন ইয়াছিন জানুয়ারি ২০২৬

বাংলাদেশের বুকে-

জুলাই এসেছে মরুঝড় হয়ে, সাহসের গান ফুঁকে

ধূসর মাটির কান্না ধুয়ে আনতে আবার ফাগুন

জুলাই জ্বেলেছে দৃপ্ত সুরের প্রতিবাদ ঝরা আগুন।


আগুনের দ্রোহে জেগেছে সকল শহর-নগর পাড়া

নতুন দিনের স্বপ্ন সোহাগে পড়েছে প্রবল সাড়া

জেগেছে কিশোর, বৃদ্ধ-যুবক-এসেছে পথে নেমে

প্রয়োজনে রাজি জীবন বিলাতে, রক্তে যেতে ঘেমে।


দু-হাত ছড়িয়ে সাঈদ যখন মুক্তির ডাক তোলে-

পুরো জাতি সেই মুক্তির মিছিলে জীবনের মায়া ভোলে

শান্ত-তাহির মুগ্ধ-ফারুক ওয়াসিম জ্বলে ওঠে

হাজারো শহীদ আতরের ঘ্রাণে রক্ত বাগানে ফোটে।


তারপর এই মাটি থেকে দিয়ে বিদায় ফ্যাসিবাদের

শুভ্র হাওয়া ছড়ায় ঝিলিক স্বাধীনতার স্বাদের 

জুলাই এমন জীর্ণ-মলিন বাংলাদেশের ঘরে

সম্ভাবনার দেয় বুনে বীজ-আবার নতুন করে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ