নতুন বাংলাদেশ

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৫

সুপ্রিয় বন্ধুরা, 

আসসালামু আলাইকুম।

নতুন বাংলাদেশের প্রথম বর্ষপূর্তিতে তোমাদের প্রতি রইলো আমাদের প্রাণঢালা শুভেচ্ছা।

ছত্রিশে জুলাই অর্থাৎ ৫ আগস্ট স্বৈরাচার-হায়েনাদের রুখে দিয়ে ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থান সফল হয়েছিল। 

মজার বিষয় হলো, এই যে আমরা ছত্রিশে জুলাইয়ের কথা বলি, কোনো ক্যালেন্ডারে কিন্তু ছত্রিশ জুলাই সংখ্যাটি নেই। তাহলে এটা কীভাবে এলো? হিসাবটি সহজ। চব্বিশের গোটা জুলাই মাস আন্দোলন সংগ্রাম চলছিল। জুলাই ৩১শে মাস। জুলাই মাসে বিজয় অর্জন করা সম্ভব হয়নি। সুতরাং আন্দোলন চলমান থাকলো। এভাবে আগস্টের এক, দুই, তিন, চার-অবশেষে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য আন্দোলনের ফলে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশে নতুন সূর্য উদিত হলো। যেহেতু জুলাই ৩১শে মাস, এ কারণে এখানে ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ সব মিলিয়ে হয় ৩৬। আন্দোলনকারীরা এটাকেই ৩৬শে জুলাই হিসাবে গণ্য করেছিলেন। সেভাবেই ইতিহাসের পাতায় ছত্রিশে জুলাই স্থান করে নিল। 

এখন থেকে প্রতিবছরের ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ’ দিবস উদ্্যাপিত হবে।

‘নতুন বাংলাদেশ’ আনতে ছাত্র-জনতার অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেকে শহীদ হয়েছেন। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকে আবার এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুতরাং বুঝতেই পারছ, একটি স্বাধীনতা আনার জন্য, একটি নতুন বাংলাদেশ আনার জন্য কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছিল।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। সেই যুদ্ধে অনেক অনেক বেশি রক্ত, জীবন এবং সামগ্রিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আবার চব্বিশে এসেও সেই একই চিত্র। জীবন ও রক্ত দান। একটি দেশের জন্য এটা কোনো সুখবর নয়।

সুতরাং আমরা চাইবো দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা। এখানে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। রক্ত দিয়ে, জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে একই দেশে বারবার স্বৈরাচার মুক্ত করতে হবে, এটা কোন ধরনের কথা!

অতএব, স্বৈরাচার হয়ে ওঠার সকল পথ বন্ধ করে দিয়ে নতুন বাংলাদেশকে আবার নতুনভাবে জাগিয়ে তুলতে হবে। দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য এসো আমরা সকলেই অতন্দ্র প্রহরীর মতো সব সময় জাগ্রত থাকি। নতুন বাংলাদেশকে স্বপ্ন ও আকাক্সক্ষার আলোকে সাজিয়ে তুলি।

এসো আমরা সমস্বরে উচ্চারণ করি-

“আমরাই গড়ব আমাদের দেশ 

নতুনের আহ্বানে নতুন বাংলাদেশ।”

আজ এ পর্যন্তই। 

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ