অনলাইন হোক ইংরেজি শেখার অন্যতম মাধ্যম

ক্যারিয়ার গাইডলাইন ফাহিম হাসান জুন ২০২৬

ছোট্ট বন্ধুরা, আজ আমরা জানব কীভাবে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে ইংরেজি শেখা যায়। আমরা অনেক কিছুর মাধ্যমেই যে ইংরেজি শিখতে পারি এবং মজার ছলে শিখতে পারি সেটা অনেকেরই অজানা। মডার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার মোবাইল বা কম্পিউটার। আমরা মনে করি মোবাইল বা কম্পিউটার মানেই এমন এক পৃথিবী, যেখানে নেগেটিভ বিষয় ছাড়া হয়তো পজেটিভ কিছুই নেই। কিন্তু বন্ধুরা, আমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারি এবং বাস্তব জীবনে ইংরেজি শেখার জন্য ব্যবহার করতে পারি। তোমরা অনেকেই হয়তো মনে করো ইংরেজি শেখা অনেক কষ্টের ব্যাপার। যেমন : বই খুলে বসতে হবে, কঠিন শব্দ মুখস্থ করতে হবে, আর ভুল করলে বকুনি খেতে হবে। কিন্তু জানো কি? একদম মজার ছলেও ইংরেজি শেখা যায়! যেভাবে তুমি তোমার প্রিয় গেম খেলো, কার্টুন দেখো বা গল্প শোনো। সেভাবেই তুমি ইংরেজি শিখতে পারো, যদি তুমি সঠিক জায়গা আর সঠিক পদ্ধতি বেছে নাও।

ধরো, তুমি একদিন “British Council”-এর “LearnEnglish Kids” ওয়েবসাইটে ঢুকলে। প্রথমেই তুমি দেখবে চারপাশে রঙিন ছবি, মজার মজার ক্যাটাগরি আর অসংখ্য গেম। তুমি “Word Games” নামের একটা গেমে ঢুকলে। সেখানে একটি আপেলের ছবি দেখাচ্ছে। নিচে কয়েকটা শব্দ লেখা “apple, banana, orange.” তুমি যদি ঠিক করে “apple” বেছে নাও, সঙ্গে সঙ্গে একটা আনন্দের শব্দ বাজবে-টিং! আর তুমি পাবে একটা স্টার। তুমি খুশিতে লাফিয়ে উঠবে, তাই না? এভাবেই তুমি নতুন শব্দ শিখে ফেলছ একদম খেলতে খেলতে। একবার ভেবেই দেখো কত সহজ।

আবার তুমি যদি “Listening and Watching” সেকশনে যাও, সেখানে ছোট ছোট ভিডিও আর গল্প পাবে। ধরো, একটা গল্প চলছে এই শিরোনামে “Little Red Riding Hood..” তুমি গল্পটা দেখছ, আর সাথে সাথে শুনছ। যখন চরিত্রগুলো কথা বলছে, তুমি বুঝতে পারছ কীভাবে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে। তুমি চাইলে ভিডিওটা “pause” করে নিজেও সেই ডায়ালগগুলো বলার চেষ্টা করতে পারো। যেমন : “Hello, how are you?” এই ছোট্ট বাক্যটা তুমি বারবার বললে একসময় একদম স্বাভাবিকভাবে বলতে পারবে। এভাবেই দেখার সাথে সাথে নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করে তুমি ইংরেজি শিখতে পারো।

এবার চলো একটু অন্যরকম মজার জায়গায় তোমাদের নিয়ে যাই। দারুণ একটি ওয়েবসাইটের কথা বলি তোমাদের। সেটি হলো “Duolingo ABC”। এখানে ঢুকলেই মনে হবে তুমি যেন একটা গেম খেলতে এসেছ। তোমাকে ছোট ছোট লেভেল দেওয়া হবে। ধরো, প্রথম লেভেলে তোমাকে “c-a-t” সাজাতে হবে। তুমি ঠিকভাবে সাজালে একটা ছোট্ট পাখি বা চরিত্র তোমাকে বলবে “Great job!” তুমি খুশি হয়ে পরের লেভেলে চলে যাবে। সেখানে হয়তো তোমাকে "dog", "sun", "ball"-এর মতো শব্দ বানাতে হবে। এইভাবে একটার পর একটা লেভেল পার করতে করতে তুমি কখন “spelling” শিখে ফেলবে, নিজেই বুঝতে পারবে না। কত মজা তাই না? তুমি চাইলে একটা চ্যালেঞ্জ নিতে পারো। প্রতিদিন “Duolingo ABC”-তে ৫টি নতুন শব্দ শিখবে। তারপর সেই শব্দগুলো দিয়ে নিজে নিজে বাক্য বানাবে। যেমন : তুমি “sun” শিখলে লিখতে পারো “I play with a ball.” আবার “ball” শিখলে বলতে পারো “ও The sun is bright.” এতে তোমার imaginationI বাড়বে আর ইংরেজিও মজবুত হবে।

এবার একটু কার্টুনের জগতে ঢুকে পড়ি চলো। তোমরা তো অনেক কার্টুন দেখো। কখনো কি মনে হয়েছে কার্টুন থেকে তোমরা ইংরেজি শিখতে পারো? শোনো বন্ধুরা, তোমরা তোমাদের প্রতিটি ভালো লাগার বিষয়কেই নতুন কিছু শেখার টুল হিসেবে ব্যবহার করতে পারো। এই ধরো, “PBS Kids”। এখানে তোমার প্রিয় কার্টুন চরিত্ররা তোমার শিক্ষক হয়ে যাবে! ধরো, একটা গেমে তোমাকে বলা হলো “Find the correct word..” তুমি ভুল করলে চরিত্রটা তোমাকে বলবে “Try again!” আর ঠিক করলে বলবে “Awesome!” এইভাবে তুমি ভয় না পেয়ে বারবার চেষ্টা করতে পারবে। ধরো, একটা গেমে তুমি শিখলে “big” আর “small”-এর পার্থক্য। একটা বড় বল আর একটা ছোট বল দেখিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো “Which one is big?” তুমি যদি ঠিকটা বেছে নাও, তুমি শিখে গেলে একটা নতুন ধারণা। এইভাবে ধীরে ধীরে তুমি “adjective, verb”-এর সবকিছুই শিখে ফেলবে।

যদি তুমি গল্প ভালোবাসো, তাহলে “Oxford Owl” তোমার জন্য একদম সোনার খনি। এখানে তুমি “First Stories” নামে একটা সেকশন পাবে। সেখানে ছোট ছোট গল্প আছে। সহজ শব্দ, সুন্দর ছবি আর পরিষ্কার উচ্চারণে তুমি পড়তে পারো সুন্দর সুন্দর গল্প। ধরো, তুমি একটা গল্প পড়ছ-“A Day at the Park” সেখানে লেখা আছে-“ও I go to the park. I see a girl. The girl is happy.” তুমি একদিকে পড়ছ আর অন্যদিকে শুনছ-এতে তুমি বুঝতে পারছ বাক্যগুলো কীভাবে তৈরি হয়। তুমি চাইলে একটা মজার খেলা খেলতে পারো। গল্প পড়ার পর নিজের মতো করে সেই গল্পটা বলতে চেষ্টা করো। যেমন : “I go to the park.

I play with my friend..” এতে তোমার speaking skill  বাড়বে।

এবার আসি “Starfall”-এ। এখানে শেখানো হয় “phonics”। মানে অক্ষরের শব্দ। তুমি শিখবে “A for apple”, “B for ball” কিন্তু শুধু এটুকুই না। তুমি শিখবে “A” কখন “G”-এর মতো শোনায়, আবার কখন “Av”-এর মতো। ধরো, তুমি “cat”, “cake”-এই দুটো শব্দ দেখলে বুঝতে পারবে “a”-এর উচ্চারণ আলাদা। এই ছোট ছোট বিষয়গুলোই তোমাকে একজন ভালো reader বানাবে।

Starfall-এ তুমি অক্ষর ধরে ধরে শব্দ বানাতে পারো। যেমন “c” + “a” + t” = “cat”। তুমি নিজেই শব্দ তৈরি করছ। কেমন মজা, তাই না?

এবার যদি তুমি গেম পছন্দ করো, তাহলে “ABCYa” তোমার জন্য দারুণ একটা সাইট। ধরো, তুমি একটা "spelling game” খেলছ। সেখানে “at” লেখা আছে, আর তোমাকে “c”, “r”, “b” থেকে একটা বেছে নিতে হবে। তুমি “c” বেছে নিলে হয়ে গেল “cat”! আবার “b” দিলে “bat”! এইভাবে তুমি একসাথে অনেক শব্দ শিখতে পারো।

যদি তুমি জানতে ভালোবাসো পৃথিবীর নানা রহস্য, তাহলে “National Geographic Kids” তোমাকে নিয়ে যাবে এক অন্য জগতে। ধরো, তুমি একটা আর্টিকেল পড়ছ “Lions are strong animals.” তুমি শুধু ইংরেজি শিখছ না, তুমি জানছ সিংহ সম্পর্কে নতুন তথ্য। এতে তোমার শেখা আরও interesting হয়ে উঠবে।

এখন আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। তুমি কীভাবে এগুলো নিয়ম করে ব্যবহার করবে। তুমি একটা ছোট্ট রুটিন বানাতে পারো। যেমন : প্রতিদিন ২৫ মিনিট সময় দেবে। প্রথম ১০ মিনিট “British Council”-এর গেম, পরের ৫ মিনিট একটা গান, তারপর ৫ মিনিট “Duolingo ABC”, আর শেষ ৫ মিনিট একটা গল্প। এইভাবে তুমি একসাথে সব স্কিল যেমন : reading, writing, listening, speaking-সবই উন্নত করতে পারবে। তুমি চাইলে একটা “Word Notebook” বানাতে পারো। প্রতিদিন নতুন শব্দ লিখবে, তার পাশে একটা ছবি আঁকবে বা বাংলা অর্থ লিখবে। যেমন : “tree = গাছ”, “run = দৌড়ানো”। তারপর সেই শব্দ দিয়ে বাক্য বানাবে। এতে তুমি খুব দ্রুত শিখতে পারবে।

আরেকটা মজার কাজ হলো, তুমি তোমার ঘরের জিনিসগুলোর নাম ইংরেজিতে বলার চেষ্টা করো। This is my book." "That is a chair." "I am eating rice.” এইভাবে তুমি নিজের জীবনেই ইংরেজি ব্যবহার করতে শুরু করবে। এ ছাড়া তুমি বন্ধুদের সাথে একটা খেলা খেলতে পারো “Word Challenge।” যে বেশি ইংরেজি শব্দ বলতে পারবে, সে জিতবে। এতে শেখাটা হয়ে উঠবে একদম exciting! সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ভুল করতে ভয় পাবে না। তুমি যখন শিখছ, তখন ভুল হবেই। কিন্তু সেই ভুল থেকেই তুমি শিখবে। তাই সাহস নিয়ে চেষ্টা করে যাও। মনে রাখবে, ইংরেজি শেখা কোনো বোঝা না, এটা একটা আনন্দের যাত্রা। তুমি যত বেশি আনন্দ নিয়ে শিখবে, তত দ্রুত শিখবে। আজ তুমি ছোট ছোট শব্দ শিখছ, কাল তুমি পুরো গল্প পড়তে পারবে এবং একদিন তুমি অনায়াসে ইংরেজিতে কথা বলবে। তুমি একজন ছোট্ট স্বপ্নবাজ এবং এই ওয়েবসাইটগুলো তোমার সহযাত্রী। তাই দেরি না করে আজই শুরু করো। একটা গেম খেলো, একটা গান গাও, একটা গল্প পড়ো আর দেখো, কীভাবে ইংরেজি তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর মতো হয়ে যায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ