পরিযায়ী পাখি

তোমাদের কবিতা সারমিন চৌধুরী জানুয়ারি ২০২৬

সাইবেরিয়া থেকে আসে

পরিযায়ী পাখি ছুটে,

ঝিলেবিলে সাঁতার কাটে

আনন্দ নেয় লুটে।


কি সুন্দর দেখতে লাগে

থাকে দলে দলে,

পোকামাকড়, মাছ খেয়ে 

মনের সুখে খেলে।


গাছের ডালে বাঁধে বাসা

থাকে পুরো মাস,

কিচিরমিচির ডাকে পাখি

হরেক রকম হাঁস।


পাখিগুলো বাড়ায় শোভা

বাংলাদেশে এসে,

তাদের খেয়াল রাখতে হবে 

সবাই মিলেমিশে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ