রাসূলের পথ
ছড়া-কবিতা মনসুর আজিজ আগস্ট ২০২৬
এই যে এখানে বদরের প্রান্তর
অনতিদূরেই মদিনার অলিগলি
মক্কা নগরী নবীজির অন্তর
স্বজনের সাথে বিজনের পথচলি।
ওই যে ওখানে উহুদের মরুপথ
কাফেরের সাথে অসীম সাহসে লড়ে
ইতিহাস আজ ছায়াদার অশ্বত্থ
মানবিকতার সমাজ রাসূল গড়ে।
মক্কা-মদিনা দু’চোখে শান্তি আনে
সাহাবীরা মনে দোলায় ত্যাগের পাখা
কুরানের জ্ঞান যতটুকু তারা জানে
অন্তর যার অহির সুরমা মাখা।
আমরাও তাই রাসূলের পথ ধরি
সাফায়াত পেতে কুরান-হাদিস পড়ি।
আরও পড়ুন...