শহীদ ওসমান হাদি
ছড়া-কবিতা সামুয়েল মল্লিক জুলাই ২০২৬
জমিন ব্যাপী সাহস আঁকা
বক্ষ জুড়ে সূর্য
সূর্য হাতে দাঁড়িয়ে কবি
বাজছে রণ-তূর্য।
কোটি কণ্ঠে ঢেউ খেলে যায়
‘হাদি’ ‘হাদি’ রব-এ
স্বাধিকারের ঝাণ্ডা হাতে
স্বাধীন অনুভবে।
কোথায় হাদি, কোথায় হাদি?
প্রশ্ন ওঠে ওই যে
ফ্যাসিবাদের কবর দিতে
আমরা জেগে রই যে।
হাদির মতো রক্ত দিতে
আমরা সবাই রাজি
আমিও হাদি, তুমিও হাদি
শহীদ কিংবা গাজী।
আরও পড়ুন...