শরৎ
ছড়া-কবিতা আবুল হোসেন আজাদ সেপ্টেম্বর ২০২৬
শরৎ এসে ধানের ক্ষেতে বাতাস নেচে যায়
সাদা-কালো মেঘের ভেলা আকাশ কিনারায়।
শাপলা শালুক ঘোমটা খোলে
বিল বাওড়ের ফটিক জলে
রাতের শিউলি ভোরের বেলা তলাতে লুটায়।
নদীর পাড়ে দোদুল দোলে সাদা কাশের বন
ঢেউয়ের নাচন সাদা কাশে যায় হারিয়ে মন।
হাজার পাখির গানে গানে
বাঁশি বাজে প্রাণে প্রাণে
ডাগর সবুজ ধানের চারা নাচে অনুক্ষণ।
রাতের বেলা উপচে পড়ে জোছনা চাঁদের ঢল
দিগদিগন্ত দেয় ভাসিয়ে আলো ঝলমল।
শিশির ফোটা রাতে ঝরে
দুর্বাঘাসের ডগার ’পরে
ভোর সকালে রোদের ছটা ঝরে টলমল।
আরও পড়ুন...