শিউলি ফোটার কাল
আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক সেপ্টেম্বর ২০২৬
প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সময় চলে যাচ্ছে দ্রুত। স্রোতের মতো। সুতরাং আমাদেরও হতে হবে ঠিক তেমনই গতিশীল।
এখন শরৎ কাল!
শরৎ মানেই শিউলি ফোটার কাল। শুধু কি শিউলি! এই ঋতুতে কত্ত রকম ফুল ফোটে। ফুলের ঘ্রাণে গন্ধমুখর হয়ে ওঠে চারপাশ।
আর শরতের আকাশ, মাঠ, মেঘ, নদী, খাল-বিলের বাহারি দৃশ্যের তো কোনো তুলনাই চলে না। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এটা খুব বড় একটি নিয়ামত। আমাদের দেশটি তিনি সাজিয়েছেন মনের মতো করে। অতি সযতনে।
এসো এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহর প্রতিটি নিয়ামতেরই বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ আমাদের জন্য নিয়ামত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
আরও পড়ুন...