স্বপ্ন জুলাই

ছড়া-কবিতা সাজজাদ হোসাইন খান জুলাই ২০২৬

আগুন মাখা জুলাই মাসে

ফুটলো সাহস ফুল

জুঁই ছিটানো নীলের মাঠে

খুশির হুলুস্থূল।


প্রজাপতির পাখায় বুঝি

স্বপ্ন উড়ে প্রাতে

আঁধার ভেঙে রোদের কণা

ঝরছে কালো রাতে।


জুলাই চোখে রক্ত জবা

জুলাই চোখে বেলী

মন আকাশে জুলাই ওড়ে

পাংখা দুখান মেলি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ