উপেক্ষিত

তোমাদের কবিতা শাহাজাহান হোসেন জানুয়ারি ২০২৬

এই শীতেও যেই ছেলেটা

পথের পাশে থাকে

ছেঁড়াফাটা বস্তা দিয়ে

পুরো শরীর ঢাকে

সেই ছেলেটার হিসাব বলো

সত্যি কজন রাখে?


যেই ছেলেটা আঁধার হলে

একলা একা কাঁদে

সারাটা দিন ব্যস্ত সময়

ধূর্ত লোকের ফাঁদে

সেই ছেলেটা আশাতে কি

স্বপ্ন বুকে বাঁধে?


যেই ছেলেটার নাম দিয়েছ

টোকাই ভালোবেসে

তার সাথে কি বলছ কথা

একটুখানি হেসে

এই ছেলেরা উপেক্ষিত

আমার বাংলাদেশে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ