অনুশীলন
অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৪
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া
আগস্ট ২০২৪ মাসের ছড়া
“সাগর সেঁচে ঝিনুক থেকে
মুক্তার দানা তুলতে হবে
ঘরের কোণে থাকলে শুয়ে
কেমন করে সফল হবে!”
মে ২০২৪ মাসের ছড়া
“তোমরা যখন ভাবছো বসে
মাছ খাবে না গোস্ত খাবে,
গাজার শিশু কাঁদছে তখন
কেমন করে দিনটা যাবে।”
তোমরা যখন আনন্দিত
মণ্ডা-মিঠাই পেয়ে,
গাজার শিশু যাচ্ছে তখন
দুঃখ-ব্যথা সয়ে।
জায়নবাদীর আগ্রাসনে
রক্ত নদীর ঢেউ,
গাজার শিশুর আর্তনাদ
শুনছে না তো কেউ।
মরছে শিশুর ভাই-বোনেরা
মরছে পিতা-মাতা,
ফিলিস্তিনের পাশে তো নেই
কোনো বিশ্ব নেতা।
আরো যাদের লেখা ভালো হয়েছে-
এম. তানজীম হোসেন, তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়া; সুয়াইব নাজির, শিবপুর, নরসিংদীড়; মো: মেসবাহ উল হক, মনিরামপুর, যশোর; আমিনুল ইসলাম কাইয়ূম, কামালপ্রতাপ-জমাদ্দার বাড়ি, নড়াইল; খন্দকার মুশফিক হাসনাত, তালোড়া, দুপঁচাচিয়া, বগুড়া; আবদুল্লাহ আল আফনান, বাঁশখালী, চট্টগ্রাম; রুকাইয়া তাবাসসুম, সাঁথিয়া, পাবনা; কুহেলী আক্তার কাইফা, দর্শনা, রংপুর; জাহিদুল ইসলাম, ভোলা; ইমামুল হক, শান্তিনগর, সুনামগঞ্জ; নিলিমা হক রূপা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ; মুনাম ইসলাম, কালীগঞ্জ, লালমনিরহাট; মারুফুজ্জামান আরাফ, ব্লু বার্ড স্কুল ও কলেজ, সিলেট; আশিকুজ্জামান তাসিন, যাত্রাবাড়ি, ঢাকা; আরাফাত হোসেন, মুজিবনগর, মেহেরপুর; নাঈম ইসলাম, সোনারায়, গাবতলী, বগুড়া; জিহাদ প্রধান, সদর, জয়পুরহাট; মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ; আবু সাঈদ, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; আসমা খাতুন নুরা, বড়দেশ, কানাইঘাট, সিলেট; গোলাম আজম রাফি, কালিগঞ্জ, গাজীপুর; রাইতুল ইসলাম রাকিব, মিঠাপুকুর, রংপুর; লামিয়া ফারহা, দর্শনা, রংপুর।
আরও পড়ুন...