অনুশীলন
অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক নভেম্বর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশ দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। আল্লাহ হাফিজ।তোমাদেরই পরিচালক ভাইয়া
নভেম্বর ২০২৪ মাসের ছড়া
“দিনটি হোক খুশি ভরা
দিনটি হোক ভালো
এমন দিন প্রতিদিন
ছড়িয়ে যাক আলো।”
আগষ্ট ২০২৪ মাসের ছড়া“সাগর সেঁচে ঝিনুক থেকে
মুক্তার দানা তুলতে হবে
ঘরের কোণে থাকলে শুয়ে
কেমন করে সফল হবে!”বিশ্বজগৎ ঘুরে ঘুরে
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো
ঘরের কোণে থাকলে বসে
পারবে না তা মনে রেখো।তাকিয়ে দেখো ওই আকাশে
মুক্তপাখি মেলছে ডানা
ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই
তোমার কেন চলতে মানা?ঠিক সময়েই চলছে তো ট্রেন
যাচ্ছে না তো আটকে রাখা!
সময় এবার বিশ্ব দেখার
আর নয়কো ঘুমিয়ে থাকা।মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জআরো যাদের লেখা ভালো হয়েছে-
আমিনুল ইসলাম কাইয়ুম, কামালপ্রতাপ-জমাদ্দারবাড়ি, নড়াইল; মোছা: ফেরদৌসী, সদর, দিনাজপুর; ইমামুল হক, শান্তিগঞ্জন, সুনামগঞ্জ; এম তানজীম হোসেন, দুপাচাঁচিয়া, বগুড়া; আবদুল্লাহ আল জোবায়ের, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; ইমতিয়াজ মাহমুদ, কয়রা, খুলনা; খন্দকার মুশফিক হাসনাত, দুপাচাঁচিয়া, বগুড়া; শামীম, তেঁতুলিয়া, পঞ্চগড়; মো. মুনাম ইসলাম, কালীগঞ্জ, লালমনিরহাট; গোলাম আজম রাফি, কালিগঞ্জ, গাজীপুর; মো: মারুফ আহমেদ, লাকসাম, কুমিল্লা; জাকিয়া সুলতানা স্বর্না, কালীঘাট, কামালঘর, সিলেট; আবদুর রহিম শাহ, টঙ্গী, গাজীপুর; আহামেদ ইসলাম (আকাশ), বশিকপুর, লক্ষ্মীপুর; মো. শাহাজাহান হোসেন, গল্লামারি, খুলনা; তানভীর মাহমুদ, মঙ্গলকাটা, সুনামগঞ্জ; সারফারাজ রাকিব, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর; আবদুল্লাহ আল আকনান, বাঁশখালী, চট্টগ্রাম; পারভেজ অমি, কালিগঞ্জ, সাতক্ষীরা।
আরও পড়ুন...