অনুশীলন
অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৫
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশ দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া
জুন, ২০২৫ মাসের ছড়া“মনটা হোক আপন করা
সবুজ শস্যভূমি
মনটা হোক নতুন চর
নতুন দিনের তুমি।”
মার্চ, ২০২৫ মাসের ছড়া
“এসো ভাই বোন
এসো কচি মন
হাঁটি হাঁটি পায়
আমাদের গাঁয়।”
আছে ফুল-ফল
নদী টলমল
পাখিদের গান
হবে মায়া টান।
ভালো লাগে খুব
দেখে এই রূপ
মনোরম গাঁও
এসে দেখে যাও।
আবু রুশদা
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
আরো যাদের লেখা ভালো হয়েছে-
মাইদুল ইসলাম মাহবুব, রৌমারী, কুড়িগ্রাম; জুলফিকার মাহমুদ, আদিতমারী, লালমনিরহাট; তাওহীদুল ইসলাম, তুলাসার, শরীয়তপুর; এম. এ. হালিম, আনোয়ারা, চট্টগ্রাম; রুকাইয়া তাবাসসুম, সাঁথিয়া, পাবনা; ইসরাত জাহান ইভা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া; রিফাত তাহির, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; নানজিব ফাহিম, কদমতলী, ঢাকা; তোফাজ্জেল হোসেন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; যিয়ানা পূর্বাশা হক, ওয়ারী, ঢাকা; শাহরিয়ার তারেক, ঝিকরগাছা, যশোর; মাহমুদুল হাসান, সোনাপুর, নোয়াখালী; এম এম জোনায়েদ আল মাসউদ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ; তাহমীদ হক, জয়দেবপুর, গাজীপুর; মাহীর ফয়সাল, লোহাগড়া, নড়াইল; রেদওয়ান হোসেন, কচুকাটা, নীলফামারী; জাহিদুল ইসলাম, ভোলা আইডিয়াল মাদরাসা, ভোলা; রাসিখ রাকিয়িন ইবনে হাসান, রামচন্দ্রপুর, বোয়ালিয়া, রাজশাহী; তাহমিদুর রহমান, মালতিনগর, বগুড়া; মাসুমা সুলতানা হাসনাহেনা, সদর, সাতক্ষীরা; মুমতাহিনা, নিজনান্দুয়ালী, মাগুরা; আরিফুর রহমান আবির, উত্তর আগ্রাবাদ, চট্টগ্রাম; সাবিহা ফারজানা, সাতকানিয়া, চট্টগ্রাম; মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ; হাম্মাদ সাঈদ, মিরপুর-১, ঢাকা; জাহিদুর রহমান, শহীদ নাজমুল সরণি, সাতক্ষীরা; আব্দুল মুমিন, উত্তর হাড়োয়া, নীলফামারী; আরাফাত আল সামী, নারায়নপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর; শাকেরা বেগম (শিমু), মিশিগান, আমেরিকা।
আরও পড়ুন...