অলসতা
তোমাদের কবিতা আবরার নাঈম আগস্ট ২০২৩
অলসতার মরণ-ব্যাধি
থাকে যদি কারো,
জীবন নামক ঘড়ির কাঁটায়
বাজিয়ে দেবে বারো।
দেবে না সে সময়মতো
করতে কোনো কাজ,
তার কারণে লোকসমাজে
পেতে হবে লাজ।
আপন কাজে অটল থাকে
সৎ-সাহসী লোক,
যায় ছড়িয়ে তাদের সুনাম
মুখ থেকে লোকমুখ।
অলসতা ছেড়ে যদি
কর্মে আবার নামো,
লোকে তোমায় করবে বরণ
বেড়ে যাবে দামও।
আরও পড়ুন...