আকাশী রঙের চাদর

আকাশী রঙের চাদর

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৪

মনসুর আজিজ।

Chadorআকাশী রঙের চাদরে এঁকেছি ভাসমান মেঘমালা
চাঁদের হাসিতে তারার বসতি জোনাকির ডালপালা
উঠোনের পর চারচালা ঘর তারপরে বাঁশঝাড়
পার হয়ে গেলে লতাপাতা ঘেরা আমাদের খালপাড়।

সামনে তাকালে মটরের ক্ষেত কলাইয়ের নীলফুল
মরিচের মেয়ে ফিক করে হাসে কানে তার লাল দুল
মাটির মাদুলি গলাতে জড়ায়ে হেঁটে যায় ওরা কারা
এবাড়ি ওবাড়ি দাবড়িয়ে যায় ওরাতো মাটির তারা।

শিমুল সকালে আল ধরে হেঁটে শিশিরের চুমু পায়ে
ডাহুকের দল পাখনা ছড়ায়ে রোদ মাখে কালো গায়ে
আলো আঁধারির লুকোচুরি খেলা মেঘপরীদের দেশে
আঁকতে আঁকতে চলে এসেছি একেবারে তার শেষে।

হেমএকান্ত আমার এমনি ছিলো দূরএকান্ত ছেলেবেলা
তার ছবিটাই ক্যানভাসে আঁকি ঘরেতে বসে একেলা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ