আদিবা
তোমাদের কবিতা মুজাহিদ আমিন জুন ২০২৩
মনে করো মায়ের কাঁখে ঝুলে আছি দুপুরে
উঠোন জুড়ে হাঁটছে মা আর ডাকছে ছোটো ফুপুরে।
মায়ের হাতে স্টিলের বাটি ডালমাখা ভাত মুসোরে
আদর করে দিচ্ছে মেখে বলছে আঙুল চুষোরে।
খাবার শেষে দৌড়ে যাচ্ছি খেলার মাঠে হাঁপিয়ে
ক্লান্ত হয়ে ফিরছি ঘরে পাখির মতো দাপিয়ে ।
অবেলাতে ঘুমিয়ে গেছি মায়ের গলা জড়িয়ে
স্বপ্নে এসে রাজকুমারী মুকুট দেয় পরিয়ে।
জেগে দেখি লাল টুক টুক ছোট্ট বুড়ি আদিবা
মোবাইল ছাড়া খায় না খাবার মিষ্টি মধু যা দিবা।
আরও পড়ুন...