আব্বু

তোমাদের কবিতা আরিফুল ইসলাম সাকিব সেপ্টেম্বর ২০২৩

আব্বু তুমি জগৎসেরা নাই তুলনা নাই,

তোমার মতো মিষ্টি বাবা কোথায় বলো পাই?

আমায় ছেড়ে দূরে দূরে থাকো সারাক্ষণ,

তোমার সোহাগ-আদর পেতে কাঁদে আমার মন।


আব্বু আমার ভাল্লাগে না নিত্য একই পাঠ,

বিকেল হলেই মনটা আমার খোঁজে খেলার মাঠ।

তোমার হাতে হাতটা রেখে চাই যেতে বেশ দূর,

ওই শোনা যায় নদীর স্রোতে কলকলানো সুর।


নিবিড় বনে যাওনা নিয়ে শুনবো পাখির ডাক,

দেখবো দূরে আকাশজুড়ে উড়ছে পাখির ঝাঁক।

আমায় তুমি কিনে দেবে মিষ্টি ছড়ার বই,

করবে দোয়া আমি যেন ভালো মানুষ হই।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ