আমার ঈদ

কবিতা মুহাম্মদ নূর ইসলাম এপ্রিল ২০২৪

ঈদের ছুটি পেয়ে বিদায়

বিদ্যালয়ের পাঠ,

জমবে আসর খেলাধুলার

খেলবো সারা মাঠ।


বলবে না কেউ পড়তে বসো

ঘুমাও তাড়াতাড়ি,

ঈদের ছুটি কাটিয়ে দেবো

ঘুরে সবার বাড়ি।


এবার ঈদে বাবা দেবেন

নতুন জুতা জামা,

ভাইয়া দেবেন টি-শার্ট আর

ঘড়ি দেবেন মামা।


ঈদ সেলামির নতুন নোটে

ভরবে খালি পকেট,

ঈদ সেলামির টাকা দিয়েই

আনবো কিনে লকেট।


সেই লকেটটি মাকে দেবো

পুষছি মনে জিদ,

মায়ের মুখে ফুটলে হাসি

আমার হবে ঈদ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ