আমার খোকা
ছড়া-কবিতা মার্চ ২০১৪
আবদুল হালীম খাঁফুল ফুটেছে পথে ঘাটে ফুল ফুটেছে বনে, না, ফুল ফুটেছে আমার ছোট্ট খোকার মনে। নীল আকাশে চাঁদ-তারা হাসছে থোকা থোকা, না, আকাশ পাড়ে হাসছে আমার ছোট্ট খোকা। পুকুর পাড়ে ব্যাঙেরা ঐ ডাকছে সারারাত, না, আমার খোকা সুর করে পড়ছে ধারাপাত। সকাল বেলা পুবাকাশে এতো আলো কার? ছোট্ট আমার খোকা ছাড়া কে আছে গো আর!
আরও পড়ুন...