আলোর পরশ

আলোর পরশ

ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১৪

এ কে আজাদ

A-k-Azadমনটা আমার মেঘ হয়ে যায়, যাবি তো যা দূরে
রক্ত নদী পার হয়ে যা ঐ আকাশে উড়ে।
ঐ আকাশে তারার মেলা তারার ফুলে ঢাকা
চাঁদের দেশে মিষ্টি করে আল্পনা যে আঁকা।

কোথায় পেলে রং তুলি যে, কে আঁকালো ছবি?
মনের মাঝে সুখের ছড়া কাট্লো সে কোন্ কবি?
অমা-রাতি কাটতে এমন কে জ্বালালো আলো
কে সরালো জাহেলিয়াত- এমন ভীষণ কালো?
কার ছোঁয়াতে মরুর বুকে শুকনো বালু চিক্ চিক্?
হেরার নূরে চল্ল নিশি আলোর পথে ঠিক্ ঠিক্ ?

শিল্পী তিনি সকল যুগের, সব কবিদের কবি
আঁধার টুটে উঠলো শেষে তার নামেতেই রবি।
সেই রবিটার তালাশে মন ছুটছে কেবল হাওয়ায়
আঁধার হতে মুক্তি কেবল তার সে আলো পাওয়ায়।

সেই রবিটা মা আমিনার কোলের ভেতর হাসে,
আঁধার দেশে তারই আলো এবার যেন আসে!
মনের ভেতর হাজার স্বপন জোনাক হয়ে নাচে,
সেই রবিটার আলোর পরশ মনটা কেবল যাচে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ