ঈদ । আসাদ বিন হাফিজ
ছড়া-কবিতা জুন ২০১৯
ঈদ বড়ো না জিদ বড়ো?
তবে কেনো জিদ করো?
আমার ওটা চাই-ই চাই
এর নামতো জিদরে ভাই।
জিদে বাড়ায় কষ্ট
ঈদকে করে নষ্ট।
সামনে কভু ঈদ এলে
জিদ করো না মা ছেলে।
ঈদ মানে তো খুশি
মিষ্টি মুখে হাসি।
এলোরে ভাই ঈদের দিন
সবাই ঈদের সালাম নিন।
আরও পড়ুন...