ঈদ আসে
ছড়া-কবিতা সিদ্দিক আবু বকর মার্চ ২০২৫
ঈদ আসে
চাঁদ হাসে-
নানা রং ভাষা নিয়ে
নানা রং আশা নিয়ে
শত ভালোবাসা নিয়ে।
ঈদ আসে
চারি পাশে-
উঁচুভূমি সমতলে
ফুল-পাখি নদী-জলে
কচিপ্রাণ কোলাহলে।
ঈদ আসে
খুশি ভাসে-
দীনহীন খোঁয়াড়ে
ধনবান ফোয়ারে
খোশ দিল জোয়ারে।
ঈদ আসে
ধরা হাসে
ঈদ আসে ঈদ
ভেঙে-চুরে হিংসা অন্যায় জিদ।
আরও পড়ুন...