ঈদের খুশি

তোমাদের কবিতা নিয়াজ খন্দকার এপ্রিল ২০২৩

একটি বছর শেষে আবার

চাঁদের পিঠে চড়ে,

ঈদ এসেছে ঈদ এসেছে

সবার ঘরে ঘরে।


উঁচু-নিচু-সাদা-কালো 

নিখিল বিশ্ববাসী,

ভেদাভেদের দেয়াল মুছে

সবার মুখে হাসি।


সুরমা-আতর সুন্নতি সাজ

নতুন ফুলের বেশে,

কোলাকুলি জমে ওঠে

ঈদের নামাজ শেষে।


দালান থেকে কুটির ঘরে

পাহাড় থেকে বনে,

ঈদের খুশি আসুক নেমে

সবার মনে মনে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ