ঈদের চাঁদ
ছড়া-কবিতা আগস্ট ২০১১
সিদ্দিক আবু বকর.......
মেঘেদের আল্ কেটে
সিয়ামের কাল হেঁটে
চুপচুপ
নিশ্চুপ
নিরিবিলি আসে-
খুশির বারতা নিয়ে
কী দারুণ হাসে
মায়ের নোলক যেন
মমতায় ভাসে।
রূপা চাঁদ
কাঁধে কাঁধ
ধরে দেয় নাড়া
জনপদে
মসনদে
পড়ে যায় সাড়া
ভেদাভেদ ভুলে
মনে-মন খুলে
একই ছাতার তলে
সমতার ধারা।
আরও পড়ুন...