কবি ফররুখ
ছড়া-কবিতা ফরিদ সাইদ অক্টোবর ২০২৪
মানুষের অধিকার
রূপ-রস-গন্ধ
লিখেছেন কবি তার
সার্থক ছন্দ।
ন্যায়-নীতি-প্রীতিতে
মুক্তির বাণী
ধ্যান-জ্ঞানে অবিচল
ছিলেন জানি।
আল্লাহ ও রাসূলের
সুমধুর গান
সত্যের কথা দিয়ে
ভরেছেন প্রাণ।
খোলাফায় রাশেদার
সংগ্রামী রূপ
কাব্যের প্রতিভাতে
নেই কথা চুপ।
যার লেখা পাঠে পাই
জাগরণী সুখ
ইসলামী রেনেসাঁর
কবি ফররুখ।
আরও পড়ুন...