কবিতা

ছড়া-কবিতা জুন ২০১৭

ওড়াউড়ির ইচ্ছা                                                                         -হাসান হাফিজ
পাখিরা আকাশে ওড়ে
উড়বেই, ডানা আছে তাই
ওড়াউড়ি ঘোরাঘুরি দিনমান
কোনো বাধা নাই।
একটুকু ওড়ে
কখনো জিরায়
আকাশ যদি বা নদী
পাখিরা কী নাও?
সে নাও ভিড়ায়।
পাখি হতে চাই,
ডানা কোথা পাই?
উড়োজাহাজের পেটে
বসে থাকি তাই।
সেটাও তো ওড়া
চারিদিকে ঘোরা
ডানা যদি না-ই থাকে
বলে বাধা নাই
বিমানে আকাশ পাড়ি
দিতে চলে যাই।

 

আজকে যে ঈদ
-আ.শ.ম.বাবর আলী

আজকে যে ঈদ তাই খুশিতে
গায় যে পাখি গান,
শাওয়ালের ঈদ আজকে এলো
পার হয়ে রমজান।

একটি মাস রোজা রেখে
ঈদ পেয়েছি আজ,
আনন্দে মন বাঁধনহারা
চিত্তে খুশির সাজ।

চারদিকে আজ দেখি শুধু
খুশির ঝর্ণা ঝরে,
ঈদের খুশি বিলিয়ে দেবো
আজ সকলের তরে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ