কামিয়াবি হবে তুমি
তোমাদের কবিতা রিয়াজ মাহমুদ রাতুল জুলাই ২০২৩
ঘোর লাগা রাত শেষে ভোর যদি হয়
আযানের সুরে সুরে বায়ু যদি বয়।
মন যদি ছুটে যায় মিনারের পানে
হৃদয়টা ভরে যদি দুরূদের শানে।
কলবে থাকে যদি আল্লাহর ভয়,
কামিয়াবি হবে তুমি, হবে নিশ্চয়।
পরহিতে দেহ-মন দাও যদি ঢেলে,
কালিমার নুর যদি রাখো সদা জ্বেলে।
কোরআন ও হাদিসের কথামতো যদি,
ঈমানী পথে তুমি চলো নিরবধি।
না হলে সময়ের কভু অপচয়-
কামিয়াবি হবে তুমি, হবে নিশ্চয়।
হিংসা ও নিন্দা ভুলে গিয়ে শেষে,
সবলোকে কথা যদি বলো হেসে হেসে।
নবীজির আদর্শ লুফে যদি নাও,
সাম্য ও একতার গান যদি গাও।
পরাজয় ভুলে গিয়ে হবেইতো জয়,
কামিয়াবি হবে তুমি, হবে নিশ্চয়।
আরও পড়ুন...