কেমন আছ মা

কেমন আছ মা

ছড়া-কবিতা আগস্ট ২০১৪

ইউসুফ আল আজাদ

Maমাগো তুমি কেমন আছ
জানতে ইচ্ছে করে,
মাগো তুমি কেমন আছ
অন্ধকার ওই ঘরে।
তুমি এখন অনেক দূরে
আমায় রেখে একা,
আর কোনো দিন পাবো না কি
মাগো তোমার দেখা!
মাগো তুমি কেমন আছ
সত্যি করে কও,
আমায় রেখে মাগো তুমি
কোথায় যেয়ে রও!
মাগো তুমি কেমন আছ
দূর প্রবাসে গিয়ে,
আজকে কেন গান করো না
আমায় কোলে নিয়ে!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ