ঝাঁ পি থে কে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৪
কিশোর জিজ্ঞাসা বিভাগটি পুনরায় চালু করা প্রয়োজন!
আবু মূসা, ইসলামপুর, জামালপুর
- বলতে পারো বিভাগে অংশগ্রহণ করতে পারো।
শব্দ ধাঁধার উত্তর ইমেইলে পাঠালে গ্রহণ করা হবে?
ইফফাত সানজিদা
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ঢাকা
- যে নিয়ম দেওয়া আছে, সেই নিয়মেই পাঠাতে হবে। নিয়মাবলী দেখে নাও।
আমি কয়েকটা কবিতা লিখেছি। কীভাবে পাঠাবো?
মুহাম্মদ নাজিব উদ্দীন
পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম
- কিশোরকন্ঠের ঠিকানায় অথবা ইমেইলে লেখা পাঠানো যাবে।
২০২৪ সালে সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতা কি অনুষ্ঠিত হবে?
জাবির, সদর, পাবনা
- যখন সময় হবে ঘোষণা দিয়েই সেটা করা হবে ইনশাআল্লাহ।
আমার লেখা শুধু একবার ছাপা হয়েছে। কিন্তু আর ছাপা হয় না কেন?
নাজমুস সাআদাত, সদর, পাবনা
- ভালো লেখা পাঠাও। ছাপা হবে ইনশাআল্লাহ।
লেখা পাঠানোর পর যদি লেখকের বাসার ঠিকানা পরিবর্তন হয় তবে প্রেরিত চিঠি কি কিশোরকণ্ঠের ঠিকানায় পৌঁছাবে?
আব্দুল্লাহ চৌধূরী তালহা, সদর, সিলেট
- অনেক সময় নাও পৌঁছাতে পারে।
বলতে পারো ও শব্দ ধাঁধার সমাধান কি নির্দিষ্ট সময়ের পর পাঠানো যাবে?
মারজানা হক, সদর, বরিশাল
- নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আরও পড়ুন...