ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক মে ২০২৫

* নরমাল কাগজে লেখা পাঠালে গ্রহণযোগ্য হবে?

রাকিবুল ইসলাম, আতাইকুলা, পাবনা

- হবে। কিন্তু কাগজে লেখা না পাঠিয়ে কম্পোজ করে মেইলে পাঠাতে পারো।

* বরিশালের একজন প্রতিনিধির ফোন নম্বর দেওয়া যাবে?

ইকরামুল হক, কোতোয়ালী, বরিশাল

- তোমার চারপাশে দেখো কিশোরকণ্ঠ কে রাখে, কিংবা কে সরবরাহ করে। তার কাছ থেকেই পেয়ে যাবে ইনশাল্লাহ।

* গল্প-কবিতা-রং-তুলির জন্য পুরস্কার দেওয়া হয়?

ফেরদৌস আহমেদ, সানন্দবাড়ী, জামালপুর

- না ভাইয়া, পুরস্কারের ব্যবস্থা নেই। তবে তোমার লেখাটি প্রকাশ পাবে পত্রিকায়, এটাতো অনেক বড়ো পুরস্কার।

* বুদ্ধির খেলায় শুধু বিজয়ীদের নাম দেওয়া হয়, সঠিক উত্তরদাতাদের নাম দেওয়া হয় না কেন?

জুনায়েদ আহমেদ, সানন্দবাড়ী, জামালপুর

- বিজয়ীদের নাম দেওয়ার নীতিমালা, সেজন্যই।

* ২৫ সালে কি সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতা হবে?

ফারদিন আজাদ তুষার, আশাশুনি, সাতক্ষীরা

- দেখা যাক, সময় তো সামনে আছে।

* কিশোরকণ্ঠ ও ব্যাপন কি একই জায়গা থেকে প্রকাশ হয়?

শিবু সর্দার, চন্দনাইশ, চট্টগ্রাম

- না ভাইয়া। পৃথক জায়গা থেকে প্রকাশ পায়।

* গল্প-উপন্যাস কীভাবে পাঠাবো? ইমেইল না কি ডাকযোগ?

আনোয়ারা, চট্টগ্রাম

- লেখা ইমেলে পাঠালেই সবচেয়ে ভালো হয়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ