তিড়িংবিড়িং
তোমাদের কবিতা কাজল নিশি অক্টোবর ২০২৪
বিলের জলে নৃত্য করে
ডাকে কোলা ব্যাঙ,
শব্দ ঢেউয়ের ছলাৎ ছলাৎ
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ!
তিড়িংবিড়িং চিংড়ি নাচন
দেখতে লাগে বেশ,
শোলের পোনা খেতে মজা
জিভে থাকে রেশ!
ডানকানা মাছ ধরতে দাদু
জালটা হাতে নিলে,
অমনি এসে কানা বকে
গাপুসগুপুস গিলে!
এইনা রাগে ছুড়েছে জাল
বন্দি হলো বক,
লাফিয়ে ওঠে খোকন সোনা
খুশিতে ঠকঠক!
আরও পড়ুন...