তোমরা যারা

তোমাদের কবিতা দীদার মাহদী অক্টোবর ২০২৪

তোমরা যারা আজকে কিশোর

অনেক আদর পাও,

একটা আশা পূর্ণ হলে

অন্য আরেক চাও।


খুব শুনে নাও তোমরা যারা

তরুণ যুবক আজ,

এখন থেকে ঠিক করে নাও

ভবিষ্যতের কাজ।


আগামীতে দেশকে গড়ার

স্বপ্ন হাতে নাও,

সব বাধা পেছনে ফেলে

সামনের দিকে যাও।


হিংসা বিভেদ মনের থেকে

দূর করে দাও সব,

বাজুক আবার সবার মনে

খুশির কলরব।


আত্মবিশ্বাস মনে রেখে

সামনে চলো খুব,

সাফল্যেরই শীর্ষে উঠে

আনন্দে দাও ডুব।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ