নাইতে মজা
ছড়া-কবিতা জুলাই ২০১৩
মাহমুদুল হাসান নিজামী
নাইতে মজা বৃষ্টি জলে
নাইতে নামে দলেবলে
আরিফ হাসান সাজিম
বৃষ্টি পড়ে রিমঝিম
অঝর ধারায় বারিধারা
কে নাইবি আয়রে তাড়া
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
মন কেড়ে নেয় আকাশ নূপুর
ভর দুপুরে রাতের কায়া
আকাশ জুড়ে মেঘের ছায়া।
আরও পড়ুন...