না’তে রাসূল (সা)

কবিতা আবু তাহের বেলাল সেপ্টেম্বর ২০২৫

পাললিক মাটিমাখা হাত দুটি দিয়ে 

রাসূলের হাত যদি ছুঁয়ে দেখা যেতো,

মরুময় এই মন ব্যথা ভুলে গিয়ে-

মোহময় ফাগুনের দেখা ঠিক পেতো।।


এই চোখে নবীজীর হতো যদি দেখা

ধুয়ে যেতো যতো ধুল যতো ভুল রেখা,

জীবনের নদী পেতো অবারিত গতি-

বুকজুড়ে সুখ এসে লুটোপুটি খেতো।।


রাসূলের মতো কেউ নেই প্রিয়তম

কারো বুক বড়ো নেই তার বুকসম,

ছিল তার উদারতা প্রেম অফুরান-

ভুলবার মতো নয় কথা মনোরম।


ওমরের মতো আহা সাহসীরা তাই

কোরানের আঙিনায় নিয়েছিল ঠাঁই, 

আজো তার রঙে রাঙা হলে ধরাতল-

সাদাকালো একসাথে হতো সমবেত।।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ