নিপুণ সৃষ্টি

তোমাদের কবিতা কবির মাহমুদ নভেম্বর ২০২৩

মুয়াজ্জিনের মধুর সুরে রোজ বিহানে,

একটি প্রদীপ দাও জ্বালিয়ে পাখির গানে।

রাতের আঁধার যায় মিলিয়ে ক্লান্তি ঝেড়ে, 

বৃক্ষরাজি উঠছে আবার মাথা নেড়ে।


শিশিরকণা সবুজ মাঠের দূর্বাঘাসে,

আলোর খেলায় প্রকৃতিরা নিত্য হাসে।

গভীর রাতে নীল আকাশে চাঁদের খেলা,

মিটমিটিয়ে তার সাথে রঙ তারার মেলা।


উঁচু নিচু কিংবা পাহাড় নদীর বাঁকে,

বিশাল গগন ভিত্তি ছাড়া ক্যামনে থাকে? 

কী অপরূপ সৃষ্টি তোমার বসুন্ধরা, 

নিপুণ তোমার কারুকাজে আমায় গড়া।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ