পাখি হওয়ার সাধ

তোমাদের কবিতা সুলতানা জাকিয়া নভেম্বর ২০২৪

আমার মনে পাখি হওয়ার সাধ-

পুচ্ছ নেড়ে সবুজ বনে বনে

উড়বো কেবল খেয়াল খুশি মনে

কেবা তখন আমার নাগাল পায়

আমি কি আর ফিরবো আমার গাঁয়?

আমার তখন তাধিন তাধিন মন

আপন আমার দূরের সবুজ বন।

পেছন থেকে যে বা ডাকুক আর

মানবো না তো বাঁধন।


আমি যদি সত্যি পাখি হই-

আম্মু তখন বকবে কাকে বলো

দুষ্টু বলে কান দুটো যে মলো!

সন্ধ্যা হলেই পড়ার ঘরে

কাকে নিয়ে যাবে,

সারাটা ঘর খুঁজে খুঁজে

আমায় কি আর পাবে?

আমি তখন সারাটা বন উড়ে

এডাল ওডাল বড্ড ঘুরে ঘুরে

ছোট্ট নীড়ে চুপটি করে রই-

আমি যদি সত্যি পাখি হই!


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ